সুস্বাদু সজনে ফুলের ঝাল - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 March 2023

সুস্বাদু সজনে ফুলের ঝাল



এটি বানানোর সহজ পদ্ধতি ও উপকরণ জেনে নিন -


সজনে ফুল: ১০০ গ্রাম


কড়াইশুঁটি: ১ কাপ


আলু: ২ টি


টমেটো: ১ টি


কাঁচালঙ্কা: ৩ টি


আদা বাটা: আধ চামচ


সর্ষে বাটা: ১ চামচ


হলুদ গুঁড়ো: আধ চা-চামচ


সর্ষের তেল: ৪ চা-চামচ


পাঁচ ফোড়ন: আধ চা-চামচ


নুন ও চিনি: প্রয়োজন অনুযায়ী



প্রণালী:


 সজনে ফুলগুলি প্রথমে ভাল করে বেছে নিয়ে গরম জলে ডুবিয়ে রাখুন। তার পর জল থেকে ছেঁকে সেগুলি বার করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। এ বার ছোট করে টুকরো করে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। আলুগুলি ভাল করে ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা, টমেটো কুচি ও মটরশুঁটি দিয়ে দিন। এ বার স্বাদমতো নুন, চিনি ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে, তাতে গরম জলে ধুয়ে রাখা সজনে ফুল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সমস্ত সব্জি ভাল করে কষা হয়ে গেলে সামান্য জলের ছিঁটে দিয়ে ঢেকে রাখুন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে উপর থেকে সর্ষেবাটা ছড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। এ বার সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের ঝাল।

No comments:

Post a Comment

Post Top Ad