রেস্টুরেন্ট এর মতন পনির হান্ডি বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 March 2023

রেস্টুরেন্ট এর মতন পনির হান্ডি বানানোর পদ্ধতি

 


 উপকরন জেনে নিন -


পনির


ফ্রেশ ক্রীম


টমেটো


আদা


 কাঁচালঙ্কা


ধনেপাতা


হলুদ


কাশ্মীরী লঙ্কা গুঁড়ো


 ধনে গুঁড়ো


 গরম মশলা গুঁড়ো


নুন


 চিনি


গোটা জিরে


দারুচিনি


লবঙ্গ


 গোলমরিচ


বড় এলাচ


 কসুরি মেথি


ঘি ও সাদা তেল



পদ্ধতি


মিক্সার জারে টমেটো,আদা, কাঁচালঙ্কা একসাথে পেষ্ট করে নিন। পনিরের টুকরো নুন গরম জলে অল্প সময় ভিজিয়ে তুলে রাখুন।


একটি ছোটো হাঁড়ি বা ভারী তলযুক্ত পাত্রে তেল ও ঘি গরম করে জিরা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ ও বড় এলাচ খোসা ছাড়িয়ে দিন। তারপর টমেটোর পেষ্ট, কসুরি মেথি, হলুদ, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।

তারপর ফ্রেশ ক্রীম দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল, নুন, চিনি( ঐচ্ছিক ), গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পনিরের টুকরো, ধনেপাতা কুচি দিয়ে সবটা মিশিয়ে নিয়ে পাত্রের মুখ ভালো করে বন্ধ করে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন।এখন গ্যাস অফ করে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন পনির হান্ডি।

No comments:

Post a Comment

Post Top Ad