সকালে বানিয়ে ফেলুন সুস্বাদের রাধাবল্লভী - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 April 2023

সকালে বানিয়ে ফেলুন সুস্বাদের রাধাবল্লভী

 


চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন -


বিউলির ডাল

গোটা মৌরি

হিং

আদার গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

নুন

চিনি

ময়দা

সাদা তেল


রাধাবল্লভী বানানোর জন্য প্রথমেই ১/২ কাপ বিউলির ডালকে ভালো করে মুছে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে। তারপর ১ চা চামচ গোটা মৌরি দিয়ে একসঙ্গে ডাল-মৌরি একসঙ্গে ভেজে ঠান্ডা করে নিতে হবে। এরপর এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিতে হবে। তারমধ্যে ১/২ চা চামচ হিং, আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে গুঁড়ো করে নিতে হবে।


তারপর একটি পাত্রে ৩০০ গ্রাম ময়দা, নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে ময়দার ডো মেখে রেস্টে রাখতে হবে। অন্যদিকে মিক্সিতে করে রাখা মসলার মধ্যে কিছুটা জল দিয়ে মেখে ৩-৪ রেখে দিতে হবে। তারপর ডো থেকে লেচি কেটে নিতে হবে। এরপর বাটির শেপ দিয়ে মাঝে রাধাবল্লভীর পুর ভরে মুখ আটকে দিতে হবে। তারপর হালকা হাতে বেলে গরম তেলে ভেজে নিলেই একেবারে তৈরি ‛রাধাবল্লভী’।

No comments:

Post a Comment

Post Top Ad