রইলো আটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স তৈরির রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 April 2023

রইলো আটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স তৈরির রেসিপি

 


উপকরণ জেন নিন -

নুন

আটা

আদা কুচি

ধনে গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

আলু

গরম মসলার গুঁড়ো

ধনেপাতা কুচি

কাঁচালঙ্কা কুচি

সাদা তেল

রসুন কুচি

পাঁচফোড়ন

হলুদ গুঁড়ো

পেঁয়াজ কুচি


প্রথমে একটি মিক্সিং বোলে ১ কাপ আটা, সামান্য নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে।



 উষ্ণ গরম জল দিয়ে ডো টাকে মেখে নিতে হবে। তারপর ১০ মিনিট রেস্টে রাখতে হবে।


ওদিকে কড়াইতে সাদা তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।



হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কেটে রাখা আলু, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।



পরিমানমতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর আলু সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।



 আটার থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিতে হবে। তারপর মাঝ বরাবর আলুর পুর দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে।



কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি বিকেলের জন্য অসাধারণ একটি জলখাবার।

No comments:

Post a Comment

Post Top Ad