সুস্বাদু সর্ষে কাতলা রেসিপি
দিক্সা দাস, ২১ এপ্রিল: বানানোর পদ্ধতি ও উপকরন জেনে নিন -
৮ পিস কাতলা মাছ, মাছ ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে নুন ও হাফ চাপচ হলুদ দিয়ে মাখিয়ে নিন
এরপর মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া দু টেবিল চামচ কালো সর্ষে এবং এক চামচ সাদা সর্ষে দুটো কাচা লঙ্কা সামান্য নুন পেস্ট করে নিন
কালো জিরে
লঙ্কার গুঁড়ো হাফ চামচ
কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে এর মধ্যে মাছের পিসগুলি দিয়ে ভাল করে ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলি নামিয়ে ওই তেলের মধ্যেই হাফ চামচ চিনি দিয়ে দিন।
এবার সামান্য কালো জিরে এবং কয়েকটা চেরা কাচা লঙ্কা দিয়ে একটু ভাল করে ভেজে নিন। এরপর এর মধ্যে হাফ চামচ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপর ভালো করে ভাজুন মাছগুলি। এরপর অল্প জল দিয়ে ভালো করে ফোটান, তারপর বেটে রাখা সর্ষের মধ্যে একটু জল দিয়ে তা ছেঁকে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিন। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে তা ভাল করে ফুটিয়ে নিন।এরপর ভেজে রাখা মাছ দিয়ে এই মিশ্রণটিকে ঢেকে দিন। ৩ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা নামিয়ে মাছগুলিকে উল্টে নিন। এরপর এর মধ্যে আরো কয়েকটি চেরা কাচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষন রান্না করে নিন। এরপর ৫ মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিন।তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে তৈরি সর্ষে কাতলা।

No comments:
Post a Comment