বানানোর সহজ পদ্ধতি ও উপকরন জেনে নিন -
নুন
আলু
সাদা তেল
চিলিফ্লেক্স
কালোজিরে
ধনেপাতা কুচি
৫০০ গ্রাম আলুকে সেদ্ধ করে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে।
আলু গুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে।
আলুর মধ্যে স্বাদমতো নুন, কালোজিরে, চিলিফ্লেক্স, ধনেপাতা কুচি, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
এরপর কিছুটা করে মিশ্রন নিয়ে গোল গোল করে রেখে দিতে হবে।
একটি প্লাস্টিকে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর আলুর লেচি দিয়ে তারউপর একটি প্লাস্টিক দিয়ে ও একটি প্লেটের চাপ দিয়ে পাঁপড়ের শেপ দিয়ে নিতে হবে।
রোদ বা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে। তারপর তেলে ভেজে নিলেই একেবারে তৈরি আলুর মুচমুচে পাঁপড়।

No comments:
Post a Comment