ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে অবশ্যই ব্যবহার করুন এই ৩টি উপাদান - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 April 2023

ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে অবশ্যই ব্যবহার করুন এই ৩টি উপাদান

 


ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে অবশ্যই ব্যবহার করুন এই ৩টি উপাদান


দিক্সা দাস,২০ এপ্রিল: বাইরের আবহাওয়া প্রায় তুঙ্গে কখনো ৪০ বা কখনো ৪৫ ডিগ্রি এই তাপমাত্রায় রোদে বেরোলে ত্বকের যে কি হাল হবে তা বলার মতন নয়। তাই নিজের ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে নানা স্কিনকেয়ার প্রোডাক্টই ব্যবহার করেন নিশ্চই তবে টাকা খরচ করে কিংবা দামি প্রোডাক্ট ব্যবহার করেও কিছু হবে না তাই আপনাদের জন্যই এই গরমে নিজের ত্বকের জেল্লা ধরে রাখতে বিশেষ তিনটি জিনিসের ব্যবহার সম্পর্কে নিচে দেওয়া রইল।




অ্যালোভেরা জেল – শুধু ত্বক নয় আমাদের শরীরের জন্য দারুণ উপকারী অ্যালোভেরা জেল। শুষ্ক হয়ে যাওয়া ত্বকে অবশ্যই এই জেল লাগাতে হবে। অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার। তাই প্রতিদিন নিয়ম করে এই জেলের মাধ্যমে জেল্লা ফিরে আসবে। ভিটামিন এ, সি এবং ই, অ্যান্টি -অক্সিড্যান্ট, ভিটামিন বি ১২ , ফলিক অ্যাসিড এবং কোলাইন থাকে। রোদে পোড়া ত্বকেও ঠিক ওষুধের মতোই কাজ করে অ্যালোভেরা।



ভিটামিন ই – ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ময়শ্চারাইজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গরমে ত্বক নিজের বয়স হারিয়ে বাড়তি বয়সের মতো হয়ে যায়। সেটাই কমায় এই ভিটামিন ই।



গোলাপ জল – ত্বকের জন্যে খুবই উপকারী গোলাপ জল। এই জলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান থাকে। যা ত্বকের কোমলতা ধরে রাখতে সাহায্য করে। গবেষণায় পাওয়া গেছে, গোলাপের পাপড়িতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান আছে। তাই এই গোলাপ জল অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad