বিভিন্ন রোগের প্রকোপ ঠেকাতে নিয়মিত খান নিম বেগুন - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 May 2023

বিভিন্ন রোগের প্রকোপ ঠেকাতে নিয়মিত খান নিম বেগুন



বিভিন্ন রোগের প্রকোপ ঠেকাতে নিয়মিত খান নিম বেগুন


দীক্ষা দাস, ৩১মে: তেঁতো খেতে পছন্দ করেন না অনেকেই। কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে বেশ কিছু খাবার রয়েছে, যা স্বাদে তেঁতো হলেও স্বাস্থ্য গণে টেক্কা দিতে পারে অনেক খাবারকেই। বিশেষত, গরম কালে হাম ও অনেক কিছুর মতো সমস্যা রোগ থেকে শরীরকে রক্ষা করতে অনেকেই পরামর্শ দেন তেঁতো খাবার খাওয়ার। এই বিষয়টির সঙ্গে সাযুজ্য রেখেই বাঙালি বাড়িতে চল রয়েছে নিম বেগুন খাওয়ার। দেখে নিন কী ভাবে বানাবেন এই পদ।



উপকরণ:


নিম পাতা: ১ আঁটি

বেগুন: ১টি

সর্ষের তেল: পরিমাণ মতো

নুন ও হলুদ: পরিমাণ মতো


প্রণালী:

ধাপ ১ সবার আগে একটি পাত্রে ভালো জল নিয়ে তাতে এক চিমটি হলুদ দিয়ে দিন। তার পর ডুমো ডুমো করে কেটে নিয়ে এই জলে ভাপ দিয়ে নিন বেগুন।


ধাপ ২ এর পর একটি পাত্রে তেল গরম করে ৫ মিনিট পাঁচেক সেই বেগুন গুলিকে অল্প ভেজে নিতে হবে ভালো করে । তার পর ওপর একটি পাত্রে ভেজে নিন সেই নিমপাতা গুলি।


ধাপ ৩ বেগুন এবং নিম একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে মিশ্রণটি ভাল করে মেশান।


ধাপ ৪ ভালো করে পাঁচ মিনিট নেড়ে নিন। সেই নিম পাতা ঝুরঝুরে হয়ে এলে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করুন সুস্বাদু নিম বেগুন।

No comments:

Post a Comment

Post Top Ad