বানিয়ে নিন পাকা আমের লস্যি, রইল রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2023

বানিয়ে নিন পাকা আমের লস্যি, রইল রেসিপি

 


বানিয়ে নিন পাকা আমের লস্যি, রইল রেসিপি


দিক্সা দাস,২৬জুন: গরমে আমরা শরীর ঠান্ডা রাখার জন্য নানা ধরনের পানীয় খেয়ে থাকি। কখনও বাড়িতে তৈরি করে আবার কখনও বাইরে থেকে কিনে আনা হয় এই নানা ধরনের পানী। তবে এখন শুধু মাত্র‌ পাকা আম আর টক দই দিয়েই বানিয়ে নেওয়া যাবে এক সুস্বাদু পানীয়। এই পানীয়ের নাম পাকা আমের লস্যি। এই প্রতিবেদনে দেওয়া রেসিপি দেখে বানিয়ে ফেলুন এই পানীয়।

পাকা আমের লস্যি বানানোর জন্য দরকার একটি পাকা আম, পরিমাণ মতো টক দই, বিটনুন, লেবুর রস, খোয়া ক্ষীর ও বরফ। এই সামান্য কিছু উপকরণ থাকলেই বানিয়ে নেওয়া যায় এই লস্যি।

পাকা আমের লস্যি বানানোর পদ্ধতি : প্রথমে একটা পাকা আম নিয়ে নিতে হবে। এবার সেই আমের ভালো করে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। তারপর আমটি টুকরো টুকরো করে কেটে নিতে হবে।

এবার মিক্সির মধ্যে, টক দই ও পাকা আমের টুকরোগুলো দিয়ে তার সঙ্গে চিনি মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একবার ব্লেন্ড করার পর আরও একবার করতে হবে। এবার এই মিশ্রণটির সঙ্গে বিটনুন ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad