মাধুরীর মত কোমল ও মজবুত চুল পেতে এই টিপস মেনে চলুন
দিক্সা দাস,১২জুন: সুন্দরী মাধুরী দীক্ষিত-র রূপ দেখলে আজও হিংসে করেন অষ্টদশীরা। বলিউডের এই অভিনেত্রীর বয়স ৫৬ পেরিয়েছে। অথচ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও যেন বার্ধক্যের ছাপ নেই। আসলে ত্বক এবং চুলের যত্নের সঙ্গে কোনও আপোষ করেন না এই অভিনেত্রী। তাই তো এই বয়সেও তিনি এত সুন্দরী, গ্ল্যামারাস হয়ে থাকতে পেরেছেন।
তবে জানেন কি ত্বক এবং চুলের যত্নে মাধুরী কখনও বাজার চলতি সামগ্রী ব্যবহার করেন না? আসলে ঘরে তৈরি বিভিন্ন প্যাকের উপর ভরসা করেই তিনি তার ত্বক এবং চুলের যত্ন নেন। চুলের জন্য বিভিন্ন হেয়ার প্যাক তিনি বাড়িতেই বানিয়ে নেন। এমনকি বাজার চলতি কোনও তেলও তিনি ব্যবহার করেন না। নিজের হাতেই বানিয়ে নেন চুলের জন্য তেল।
আপনি চাইলে মাধুরীর শেয়ার করা এই বিশেষ টিপস নিজের চুলের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। তার জন্য উপকরণ হিসেবে লাগবে মাত্র তিনটি সামগ্রী যেগুলো আপনি আপনার হেঁশেলেই পাবেন। চুলের জন্য তেল বানাতে হলে লাগবে এক চামচ মেথি, ১৫-২০ টা কারি পাতা, এক কাপ পরিমাণ পেঁয়াজের রস।
এই তিনটি উপকরণ নিয়ে মাধুরী নিজের চুলের জন্য তেল বাড়িতেই বানিয়ে নেন। নারকেল তেল গরম করে তার মধ্যে এই তিন উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেন তিনি। তারপর ঠাণ্ডা করে নিয়ে একটা কাচের বয়াম কিংবা শিশিকে ঢেলে রাখেন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার আগে এই তেলটি তিনি তার চুলে মেখে নেন ভাল করে।

No comments:
Post a Comment