পুঁচকে সোনার মশার কামড়ে ত্বক লাল হয়ে গেছে! দূর করবে যে উপায় - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

পুঁচকে সোনার মশার কামড়ে ত্বক লাল হয়ে গেছে! দূর করবে যে উপায়

 


পুঁচকে সোনার মশার কামড়ে ত্বক লাল হয়ে গেছে! দূর করবে যে উপায় 


 দিক্সা দাস,২৯ জুন: মশার কামড়ালে অনেক সময় চুলকানির পর জায়গাটা লাল হয়ে ফুলে যায়। বাচ্চাদের ত্বক খুব নরম, অনেক সময় মশার কামড়ে অনেকের ঘা হয়ে যায়। এর থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায় 


  মধু:

মশা কামড়ালে সেই স্থানে মধু লাগান। এতে ফোলাভাব কমে যায় এবং চুলকানিও চলে যায়। মধুতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে যা দ্রুত ক্ষত নিরাময় করে।


 অ্যালোভেরা:

 মশার কামড়ে অ্যালোভেরা জেল লাগান। এতে চুলকানির উপশম হবে এবং ফোলাও আসবে না। 


 রসুন:

মশার কামড়ের পর রসুন ব্যবহার করা যেতে পারে। রসুনের অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। রসুনের পেস্ট তৈরি করে ফোলা জায়গায় লাগান। এতে চুলকানিতে অনেকটাই উপশম হবে। 


  তুলসী:

মশার কামড়েও তুলসী পাতা ব্যবহার করতে পারেন। মশার কামড়ের স্থানে তুলসী পাতা লাগালে চুলকানিতে উপশম হয়।


 বরফ:

 মশার কামড়ে বরফের টুকরো ঘষুন। এতে চুলকানি কম হবে এবং ফোলাও আসবে না। বরফ লাগালে জ্বালাপোড়ায়ও আরাম পাওয়া যায়। শিশুর মশার কামড়ে অবিলম্বে বরফ লাগাতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad