আমাদের শরীরের সবথেকে অপরিষ্কার স্থান কোনটা জানেন কী! - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

আমাদের শরীরের সবথেকে অপরিষ্কার স্থান কোনটা জানেন কী!

 


আমাদের শরীরের সবথেকে অপরিষ্কার স্থান কোনটা জানেন কী! 

দিক্সা দাস,১৬জুন: নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কে না চায়। সেই জন্য প্রতিদিন সাবান ও শ্যাম্পু দিয়ে স্নান করেন সবাই। মাথার চুল থেকে শুরু করে পা এবং নখ , সবকিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিন্তু তাও আমাদের শরীরে এমন একটি স্থান রয়েছে যেটা শরীরের সবচেয়ে নোংরা স্থান এবং এই স্থান আমরা পরিষ্কারও করি না।


হ্যাঁ, এমন স্থান রয়েছে প্রতিটি মানুষের শরীরেই। এবার প্রশ্ন উঠতেই পারে এই স্থানটির নাম কী? এটি হল আমাদের নাভি (Navel)। আমরা জন্মের পর থেকেই শরীরের এই অংশটির যত্ন নিই না। শরীরের এই অংশটির যত্ন কেউ নেয় না, এই জন্য খুব নোংরা জমে যায় স্থানটিতে।



আসলে আমাদের নাভিটি কুন্ডলী আকারের হয়। যার কিছুটা অংশ বাইরে বেরিয়ে থাকে আর বেশিরভাগ অংশ ভিতরে ঢুকে থাকে। তবে খুব অল্প সংখ্যক মানুষের নাভি কুন্ডলী আকারে বাইরের দিকে বেরিয়ে থাকে। এমন মানুষের সংখ্যা খুবই কম।



তবে মহিলাদের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই নাভি। তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাভিকে আরও সুন্দর করে তোলে। তবে চিকিৎসকদের মতে, নাভি হল আমাদের শরীরের সবচেয়ে নোংরা স্থান। গবেষণা দেখা গিয়েছে একজন মানুষের নাভিতে ৬৭ রকমের ব্যাকটেরিয়া বসবাস করে।



আমরা প্রতিদিন যে পোশাক পরি তার থেকেও এই ব্যাকটেরিয়া চলে আসে আমাদের নাভিতে। তাই নিয়মিত নাভি পরিষ্কার না করলে নাভি থেকে দুর্গন্ধ বের হয়। চিকিৎসকরা গর্ভবতী মায়েদের আগে থেকেই এই বিষয়ে নিয়ে সতর্ক করে দেন।



তারা গর্ভবতী মায়েদের নাভির কুন্ডলী পরিষ্কার করার পরামর্শ দেন। কারণ নাভি পরিষ্কার না রাখলে নবজাতকেরও সংক্রমণ দেখা দিতে পারে। তাই এই স্থানটিকে প্রতিদিন সাবান জল দিয়ে ভাল করে পরিষ্কার করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad