মুক্তোর মত সাদা দাঁত পেতে মাত্র ৭ দিন করুন ছোট্ট এই কাজ - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

মুক্তোর মত সাদা দাঁত পেতে মাত্র ৭ দিন করুন ছোট্ট এই কাজ

 


মুক্তোর মত সাদা দাঁত পেতে মাত্র ৭ দিন করুন ছোট্ট এই কাজ


দিক্সা দাস,১৬জুন: দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে কি হয় তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না! দাঁতের ক্ষয়, ইনফেকশন, অকালে দাঁত পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সঙ্গে নানা ধরনের ফল এবং সবজিও খাবার পরামর্শ দেন। এছাড়াও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে আর কোন কোন খাবারের উপর ভরসা রাখবেন জেনে নিন এই প্রতিবেদন থেকে।






প্রোটিনসমৃদ্ধ খাবার : দাঁতের গোড়া মজবুত রাখতে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে ডায়েটে। মাছ, মাংস, ডিম, ডাল, সোয়াবিন শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে।



ফল : দাঁত এবং শরীরের যত্ন নিতে রোজ ফল খেতে হবে। ফলের মধ্যে শুকনো ফল, কলা, নাশপাতি, গাজর, আপেল চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।


ডাবের জল : অনেকে দিনে বহুবার চা কিংবা কফি খেয়ে থাকেন। এতে দাঁতের রং বদলে যায়। চা, কফির বদলে নিয়মিত ডাবের জল এবং গ্রিন টি খেতে পারেন। এতে দাঁতের এনামেল ভালো থাকবে।



জল : শরীরের যত্ন নিতে যেমন নিয়মিত প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তেমনি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও পর্যাপ্ত জল পান করাই উচিত।

No comments:

Post a Comment

Post Top Ad