ঘুমোনোর আগে খান এই খাবার, কমবে পেটের ভুঁড়ি
দিক্সা দাস,১৭জুন: রাতে খাওয়ার পর অবশ্যই দই খান। এতে ক্যালোরি এবং প্রোটিন পাওয়া যায়। যা পেশীকে শক্তিশালী করে তোলে। দইয়ে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্ট হজমশক্তি ঠিক রাখে এবং ওজন কমায়।
অনেক সময় আমরা রাতে খিদে পেয়ে যায়। প্রায়শই অনেকের সঙ্গে এটা ঘটে। ফলে কিছু আমন্ড খাওয়া যেতে পারে। খিদেও মেটে আবার স্বাস্থ্যকরও। আমন্ডে রয়েছে বিবিধ পুষ্টিগুণ। ক্যালোরিও কম।
রাতে পিনাট বাটারের সঙ্গে হোল গ্রেইন ব্রেড ২ স্লাইস খেতে পারেন। এটি মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।
কলা খেলে ওজন বাড়ে বলে অনেকে মনে করেন। তবে তেমনটা নয়। কলা ওজন কমাতে সাহায্য করে। কলায় রয়েছে ফাইবার। ফলে পেট ভরা থাকে। খিদে পায় না।
.jpeg)
No comments:
Post a Comment