শরীরের বিভিন্ন কাজে আলুর উপকারিতা
দিক্সা দাস,১৯জুন: আলুতে রয়েছেন ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’, বি কমপ্লেক্স, পটাশিয়াম ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস। আলুর খোসায় রয়েছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। যেগুলি সাধারণত আমরা ফেলে দিই। তবে শুধু শরীরের জন্যই নয়, আলু ত্বকের জন্যও বেশ উপকারী। কারণ আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া, আলুর রস রোদে ত্বক পুড়ে গেলে সেই পোড়া ভাব দূর করতে সাহায্য করে।
কারণ আলুতে রয়েছে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো এসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি এসিড আছে। এগুলি মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য দুর্দান্ত কার্যকরী। তবে, বেশি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। যদিও রোজ একটা করে আলু খেলে এমন কিছু হেরফের হয় না। কিন্তু যারা যারা কড়া ডায়েট করছেন, তাঁরা সপ্তাহে রোজ আলু না খেলেও সপ্তাহের শেষে জমিয়ে মাংসের আলু বিরিয়ানি খেতে পারেন।
.jpeg)
No comments:
Post a Comment