অতিথিদের চায়ের সাথে পরিবেশন করুন ফ্রাইড অনিয়ন রিং - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

অতিথিদের চায়ের সাথে পরিবেশন করুন ফ্রাইড অনিয়ন রিং

 


অতিথিদের চায়ের সাথে পরিবেশন করুন ফ্রাইড অনিয়ন রিং


দিক্সা দাস,২৭জুন: পেঁয়াজ এমন একটি সবজি যা সব খাবারে পাওয়া যায়। সন্ধ্যায় হঠাৎ অতিথি এলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন ফ্রাইড অনিয়ন রিং।


 ক্রিস্পি এই রিংগুলি একটি দুর্দান্ত জলখাবার। দেখে নেওয়া যাক এই রেসিপি সম্পর্কে।


 উপকরণ :

 ময়দা - ১ কাপ

জোয়ান - ১ চা চামচ

 বেকিং পাউডার - ১ চা চামচ

 রসুন গুঁড়ো - ১ চা চামচ

 গোল মরিচ গুঁড়ো - ১ চা চামচ

 দুধ - ১ চা চামচ

 প্রয়োজন মত জল

 লবণ - প্রয়োজন হিসাবে

 ডিমের সাদা-১টি 

 পেঁয়াজ-৪ টে 

 ব্রেডক্রাম্বস - ১ কাপ


পদ্ধতি :

 বাটিতে লবণ, লবণ, গোলমরিচ গুঁড়ো,বেকিং পাউডার, সামান্য তেল ও দুধ, জল দিয়ে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিন।

 

 এবার অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ লবণ ও গোলমরিচ দিয়ে মেশান। এর পর পেঁয়াজ গুলো গোল আকারে কেটে নিন। ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। এরপর গোলা ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বস লাগিয়ে নিন। প্যান গরম করে তাতে তেল দিয়ে পেঁয়াজ গুলো ভালো করে ভেজে ফেলুন। হয়ে গেলে সস বা চাটনির সাথে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad