গরমে পচে যাচ্ছে রসুন! জেনে নিন কোন উপায়ে ভাল থাকবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

গরমে পচে যাচ্ছে রসুন! জেনে নিন কোন উপায়ে ভাল থাকবে

 


গরমে পচে যাচ্ছে রসুন! জেনে নিন কোন উপায়ে ভাল থাকবে


দিক্সা দাস,২২জুন: গোটা রসুন দীর্ঘ দিন ভাল রাখতে খোসা না ছাড়িয়ে ঘরের তাপমাত্রায় শুকনো কোনও স্থানে রাখুন। ভেজা জায়গায় রাখলে রসুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। বেশি আলো, তাপ, আর্দ্রতা যেন রসুন স্পর্শ করতে না পারে সে দিকেও খেয়াল রাখা জরুরি। তাই বলে বদ্ধ কোনও স্থানে রাখবেন না। বাতাস চলাচল করতে পারে এমন জায়গাতে ঝুড়িতে রাখতে পারেন।


খোসা ছাড়ানো রসুনের কোয়া ভাল রাখতে ব্যবহার করতে হবে কৌটো। বাতাস নিরোধক কৌটোতে খোসা ছাড়ানো রসুনগুলি ভরে ফ্রিজে তুলে রাখুন। তবে কৌটোটি কাচের হলে ভাল হবে। কাচের কৌটোতে রাখলে ভাল রসুনের কোয়াগুলি ঠিক থাকছে কি না তা সহজেই বোঝা যায়। বার বার করে কৌটোর ঢাকনা খুলে দেখতে হবে না আপনার।


রসুন কুচি ভাল রাখুন এভাবে 


রসুন কুচি বেশি দিন রেখে দিলে স্বাদ ও গন্ধ চলে যায়। তবু যদি বাড়তি রসুন কিছু বেঁচে গিয়ে থাকে তাহলে সেই রসুনগুলি ভিনিগারে ভিজিয়ে ফ্রিজে তুলে রাখুন,ভাল থাকবে অনেক দিন।

No comments:

Post a Comment

Post Top Ad