সুজি-আলু দিয়ে বানান এই সুস্বাদু স্ন্যাক্স আর সাথে রইল ডিমের টক-ঝালের রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

সুজি-আলু দিয়ে বানান এই সুস্বাদু স্ন্যাক্স আর সাথে রইল ডিমের টক-ঝালের রেসিপি



  সুজি-আলু দিয়ে বানান এই সুস্বাদু স্ন্যাক্স আর সাথে রইল ডিমের টক-ঝালের রেসিপি 


দিক্সা দাস, ২২জুন: আলু ও সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি স্ন্যাক্স কিভাবে বানাবেন জেনে নিন -


বানানোর পদ্ধতি ও উপকরণগুলো -


নুন

সুজি

আলু

চিলি ফ্লেক্স

কারি পাতা

সাদা তেল

চাট মশলা


সবার প্রথমে একটি কড়াইতে ৩ কাপ জল দিয়ে নিতে হবে। এরপর এরমধ্যে নুন ও চিলি ফ্লেক্স, করি পাতা দিয়ে মিশিয়ে নিতে হবে।




এবার আস্তে আস্তে করে অল্প করে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।



সেদ্ধ করে স্মাশ করা আলু, চাটমসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।


 মিশ্রনটাকে থালায় ঢেলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।



 মেখে রাখা মন্ড থেকে কিছুটা করে লেচি নিয়ে গোল গোল করে গড়ে নিতে হবে।



 কড়াইতে তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি মুচমুচে আলু-সুজির স্নাক্স।


এরপর কোনো ঝাল চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।






ডিমের টক - ঝাল বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন:


ডিম

নুন

সর্ষে

পোস্ত

রসুন

টক দই

নুন

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

কাঁচালঙ্কা

কালোজিরে

পেঁয়াজ কুচি

ধনেপাতা কুচি

সরষের তেল

টক পাতা


আগে ৫ টি ডিম সেদ্ধ করে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিন।



কড়াইয়ে সরষের তেল গরম করে ডিম গুলোকে দিয়ে ভেজে নিতে হবে।


 মিক্সিং জারে সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, রসুন, টক দই, নুন, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।


ডিম ভাজা তেলের মধ্যেই কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।



 পেস্ট করে রাখা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জল, নুন, হলুদ, চিনি, কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।


 জল ও ধনেপাতা কুচি ও টক পাতা দিয়ে দুই মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই একেবারে তৈরি ডিমের এই রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad