চিড়ে ও কাঁচকলার একটি অসাধারণ সুস্বাদু রেসিপি
দিক্সা দাস,১৫জুন: ছুটির দিন বাড়িতে মুখরোচক খাবার বানিয়ে খেতে সবাই ভালোবাসে। কিন্তু মাংসের কাটলেট বা পাকোড়া আমরা প্রতিদিন খেয়ে থাকে। তাই নতুন এবং আলাদা কিছু বানানোর ইচ্ছা হয় এই সময়। তাই প্রতিদিনের এই খাবার না বানিয়ে কাঁচকলা বা চিড়ে দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে কাটলেট। এই প্রতিবেদনে কাঁচকলার কাটলেট ও চিড়ের কাটলেট তৈরির রেসিপি দেওয়া হল।
বানানোর উপকরণ: ৪টি ১/২ চা চামচ জিরে গুঁড়ো, এক চিমটি এলাচের গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচকলা, ১/২ চা চামচ আদা রসুন বাটা, ১/২ চামচ ভাজা ধনে গুঁড়ো, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি, ২টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, তেল।
বানানোর পদ্ধতি: প্রথম কাঁচাকলা দুভাগ করছ কেটে নিতে হবে। এরপর সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করেনিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে চটকে নিতে হবে। এবার মশলা দিতে হবে।
এবার পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা-রসুন বাটা, ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচের গুঁড়ো নুন ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। এবার কাটলেটের মতো করে ব্রেডক্রাম্ব দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর তেল গরম করে কাটলেট দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। তাহলেই কাটলেট তৈরি।

No comments:
Post a Comment