পেঁয়াজ-রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে নিন এই পটলের রেসিপি
দিক্সা দাস,১৫জুন: এই গরমকাল মানেই বাজারে শুধু পটলের ছড়াছড়ি। পটল ভাজা, ঝোল কিংবা আলু-পটলের একঘেয়ে রান্নায় যদি বিরক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে এবার বরং একদিন ট্রাই করে দেখুন তিল বাটা দিয়ে পটলের দুর্দান্ত সুস্বাদু এই রেসিপি। তিল পটলের এমন একটা পদ যদি পাতে থাকে তাহলে একথালা ভাত নিমিষেই উঠে যাবে।
প্রয়োজনীয় উপকরণ : তিল পটল বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল তিল বাটা, লঙ্কা বাটা, কালোজিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সরষের তেল, ধনে পাতা কুচি, পরিমাণ অনুসারে নুন।
রান্না করার পদ্ধতি : প্রথমে পটলগুলোকে ভাল করে ধুয়ে লম্বা করে কেটে নিন। এবার কড়াইতে সরষের তেল গরম করে তারমধ্যে এক চা চামচ পরিমাণ কালো জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন দিন। এরপর কেটে রাখা পটল এর মধ্যে দিয়ে ভাল করে ভেজে নিন।
অন্যদিকে পরিমার মত তিলের সঙ্গে সামান্য জল মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে বেটে একটা পেস্ট বানিয়ে নিন। সেইসঙ্গে কাঁচা লঙ্কাও আলাদা করে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে। পটল যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে এই তিল বাটা, লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। সেই সঙ্গে পরিমাণ অনুসারে নুন দিয়ে দিতে হবে।

No comments:
Post a Comment