দই ও পোড়া আম দিয়ে বানিয়ে খান এই নতুন খাবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2023

দই ও পোড়া আম দিয়ে বানিয়ে খান এই নতুন খাবার

 


দই ও পোড়া আম দিয়ে বানিয়ে খান এই নতুন খাবার


দিক্সা দাস,১০জুন: গরম পরতেই আমের বিভিন্ন ধরণের খাবার বানানোর চল শুরু হয় যায়।‌ প্রায় সকলের বাড়িতেই প্রতিদিন কিছু না কিছু আম দিয়ে পদ তৈরি করা হয়। কিন্তু আমের শরবত কিংবা আমের ডাল তো সকলেই খেয়েছে, আম পোড়া রায়তা তৈরি করলে কেমন হয়। খুব সহজেই আম পোড়া রায়তার রেসিপি দেখেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু খাবারটি। এই প্রতিবেদনে দেওয়া হয়েছে রেসিপি।



আম পোড়া রায়তা বানানোর জন্য দরকার পরিমাণ মতো আম, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা থাকলেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই রায়তা।



বানানোর পদ্ধতি: পরিমাণ মতো কাঁচা আম ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কাপর দিয়ে এই জল মুছে নিতে হবে। এবার কাঁচা আমগুলোর গায়ে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে।


তেল মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে এই তেল মাখিয়ে রাখা কাঁচ আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমগুলোকে এমন ভাবে পুড়িয়ে নিতে হবে যাতে আমগুলোর উপরটা কালো হয় যায়। এরফলে আমের ভিতরটা ভালো করে সেদ্ধ হবে।



আমগুলো কালো‌ হয়ে এলে নামিয়ে নিতে হবে। তারপর আমগুলো ঠান্ডা হয়ে গেলে তার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আমগুলো চিপে চিপে আমগুলো থেকে নির্যাস বাড় করে নিতে হবে। এবার পুদিনা পাতা, ১ টা কাঁচা লঙ্কা ও অল্প ধনে পাতা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে।



তারপর টক দইয়ের মধ্যে সামান্য নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আম ও‌‌ লঙ্কার যে মিশ্রণটি বানানো রয়েছে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর উপর ভাঁজা জিরের গুঁড়ো ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম পোড়ার রায়তা।

No comments:

Post a Comment

Post Top Ad