স্পেশাল হায়দ্রাবাদী চিকেন রাঁধুন এইভাবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 June 2023

স্পেশাল হায়দ্রাবাদী চিকেন রাঁধুন এইভাবে




স্পেশাল হায়দ্রাবাদী চিকেন রাঁধুন এইভাবে



দিক্সা দাস,১৫জূন: সারা সপ্তাহ বাড়িতে মাছ রান্না হলেও রবিবার বা ছুটির দিনটাতে একটু মাংস না হলে বাঙালির ঠিক জমে না ঠিক বলছি তো তাই ছুটির দিনটিকে স্পেশাল করে তুলতে চাইলে অবশ্যই রান্না করতে হবে স্পেশাল হায়দ্রাবাদী চিকেন। চলুন জেনে নিন কিভাবে বানাবেন -




হায়দ্রাবাদি চিকেন কারি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ : চিকেন, আদা-রসুন-পেঁয়াজ ও বাদাম বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সরষে ও কাঁচা লংকা বাটা, কারি পাতা, তেজপাতা, এলাচ, গোটা গোলমরিচ, নুন, সরষের তেল।


হায়দ্রাবাদী চিকেন কারি রান্নার পদ্ধতি : প্রথমে এই রান্নার জন্য মাংসটাকে খুব ভাল করে ধুয়ে নিতে হবে। এবার টক দই এবং নুন মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন। তারপর একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, এলাচ, গোটা গোল মরিচ ও কারি পাতা ফোড়ন দিতে হবে।


এবার পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে অল্প অল্প জল দিয়ে নেড়েচেড়ে ভাল করে মশলা কষিয়ে নিন। তারপর এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে নেড়ে নিন। এবার একে একে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, সরষে বাটা এবং পরিমাণ অনুসারে জল দিতে হবে।



এবার খুব ভাল করে মশলার সঙ্গে মাংস কষিয়ে নিতে হবে। তারপর বাদাম বাটা এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এইভাবে রান্না করে নিলেই রেডি হায়দ্রাবাদি চিকেন কারি। দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে বা জল খাবারের সময় রুটি-পরোটার সঙ্গেও জমে যাবে এই লোভনীয় রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad