আপনার পছন্দের নায়িকা এবার সিরিয়াল থেকে সোজা জিতের ছবির নায়িকা, জেনে নিন কে সেই নায়িকা
দিক্সা দাস,১৫জুন: এখন বাংলা সিরিয়ালের-র জনপ্রিয়তা সিনেমার তুলনায় কোনও অংশে কম নয়। বাংলা ছোট পর্দার নায়িকারাও জনপ্রিয়তার বিচারে টলিউড নায়িকাদের থেকে কম যাচ্ছেন না কোনোভাবেই। তারপরে সিরিয়াল থেকে একে একে সৌমিতৃষা কুন্ডু, শ্বেতা ভট্টাচার্যদের সিনেমায় নামতে দেখা গিয়েছে। আর এবার স্টার জলসার আরও এক নায়িকার ভাগ্য খুলে গেল।
খুব শীঘ্রই বলিউড ছবিতে প্রবেশ করতে চলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তাও আবার টলিউড সুপারস্টার জিতের হাত ধরে তিনি প্রবেশ করতে চলেছেন সিনেমায়। সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমাকে কিছুদিন আগে হইচইতে হোমস্টে মার্ডার সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার তার হাতে এল আরও বড় সুযোগ।
তিনি কিন্তু এর আগে দেবের কিসমিস ছবিতে নায়কের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও সেখানে তার চরিত্রটি ছিল খুবই ছোট। তাই বলতে গেলে টলিউডে জিৎ-এর হাত ধরেই নায়িকা হিসেবে ডেবিউ হচ্ছে এই অভিনেত্রীর। জিতের এই আসন্ন ছবির নাম বুমেরাং। যদিও এই ছবিতে কিন্তু জিতের বিপরীতে রুক্মিণী মৈত্র আছেন বলে জানা যাচ্ছে।
তবে এই ছবিতে জিৎ-রুক্মিণী জুটির পাশাপাশি দেবচন্দ্রিমা এবং বল্লভপুরের রূপকথা খ্যাত সত্যম রায়চৌধুরীর জুটি থাকবে বলে জানা যাচ্ছে। তবে এই ছবির জন্য কিন্তু দেবচন্দ্রিমার আগে মিঠাইরানী ওরফে সৌমিতৃষার কথাই ভাবা হয়েছিল প্রথমে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন দেবের প্রধান ছাড়াও তার হাতে একটি বড় ছবির কাজের সুযোগ ছিল।
দেবচন্দ্রিমা এরমধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার কাছে ছবির প্রস্তাব এলেও কথাবার্তা এখনও প্রাথমিক স্তরেই আছে। তিনি এখনও চিত্রনাট্য হাতে পাননি। তার চরিত্রটি এই প্রজন্মের একটি মেয়ের চরিত্র যে ভীষণ ছটফটে এবং প্রাণবন্ত। সে একটু বেশিই স্মার্ট। দেবচন্দ্রিমার হাতে জিতের ছবির সুযোগ এসেছে জেনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। কিছুদিন আগেই অভিনেত্রীর ব্রেকআপের খবর ছড়িয়ে পড়েছিল। বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে অভিনেতা রিজওয়ানের সম্পর্কের গুঞ্জন চলছিল। কিন্তু কিছুদিন আগেই বিশেষ বন্ধুটিকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে রিজওয়ানের সঙ্গে বানানো সমস্ত রোমান্টিক ছবি এবং রিল ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment