খেতে মজা বানাতেও সোজা, বানিয়ে নিন কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচার
দিক্সা দাস,১৫জুন: গরমে সকলের বাড়িতেই নানা ধরনের আচার তৈরি করেন। তবে এর মধ্যে আমের আচারটাই সবচেয়ে বেশি কমন। আর আমের আচার মানেই সুস্বাদু এক খাবার। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই আচার। দেখে নিন কাঁচা আমের মিষ্টি আচার তৈরির রেসিপি।
বানানোর উপকরণ: কাঁচা আমের মিষ্টি তৈরি করার জন্য দরকার কাঁচা আম, চিনি ,নুন,শুকনো শঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, ভিনিগার, বিট নুন।
আচার বানানোর পদ্ধতি: প্রথমে কাঁচা আম নিয়ে নিতে হবে। তারপর আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসার ছাড়ানোর পর ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার প্রথমে একটি পাত্রে কেটে রাখা আমগুলো নিয়ে নিতে হবে।
এবার ঐ পাত্রে চিনি আর নুন মিশিয়ে নিতে হবে। ভাল করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর একটা মশলা বানিয়ে নিতে হবে। এই মশলা বানানোর জন্য লাগবে তিনটে শুকনো শঙ্কা, এক চা চামচ গোটা ধনে ও গোটা জিরে। এবার মশলাটা ভাল করে ভেজে নিতে হবে।
এরপর ঐ মশলাটা ভাজার পর গুঁড়ো করে নিতে হবে। এবার পাত্রে ঢেকে রাখা আমগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। তারপর আমগুলো ভাল করে রান্না করে নিতে হবে ২ থেকে ৩ মিনিট পর্যন্ত। এবার আচার যদি অনেক দিন বাড়িতে রেখে খেতে হয় তাহলে দুই চামচ ভিনিগার মিশিয়ে নিতে হবে।
তারপর আমগুলো যখন সেদ্ধ হয় যাবে তখন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে হাফ চা চামচ মৌরি ও কালো জিরে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর। গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে নিতে হবে। এবার আগে বানিয়ে রাখা মশলাটা মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে এক চামচ বিট নুন মিশিয়ে নিতে হবে। তারপর ভাল করে রান্না করে নিতে হবে। আচারটা তৈরী করার পর রুটি দিয়ে খেতে পারেন এই আচার।

No comments:
Post a Comment