উপচে পড়ছে গ্ল্যামার, যৌবন ধরে রাখতে রোজ কি কি করেন কোয়েল মল্লিক - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 June 2023

উপচে পড়ছে গ্ল্যামার, যৌবন ধরে রাখতে রোজ কি কি করেন কোয়েল মল্লিক

 


উপচে পড়ছে গ্ল্যামার, যৌবন ধরে রাখতে রোজ কি কি করেন কোয়েল মল্লিক


দিক্সা দাস,১৫জুন: কোয়েল মল্লিক টলিউডের গ্ল্যামার গার্ল । অভিনয় এবং সৌন্দর্যের দিক দিয়ে কোয়েল মল্লিক আজও টেক্কা দিতে পারেন টলিউডের উঠতি অভিনেত্রীদের। বয়স প্রায় ৪১ বছর তার। ৪০ পেরিয়েও রঞ্জিত মল্লিকের কন্যার রুপ দেখলে ঝলসে যায় চোখ।



এক সময় বলা হত মেয়েরা কুড়ি পেরোলেই বুড়ি। কিন্তু কোয়েল মল্লিক সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন। আবার এও মনে করা হত বিয়ে করলে অভিনেত্রীদের কেরিয়ার নষ্ট হয়ে যায়। কিন্তু বিয়ের পর এক সন্তানের মা হয়েও কোয়েলের রূপ-যৌবন যেন কোনও এক মন্ত্রবলে বাঁধা পড়েছে ১৮ তেই। কোয়েল মল্লিকের এমন সৌন্দর্যের রহস্য কী?



কোয়েল মল্লিক অবশ্য তার সৌন্দর্য রহস্য লুকিয়ে রাখেননি। তিনি প্রকাশ্যে শেয়ার করেছেন তার রূপ রুটিন। নামিদামি কোনও ব্র্যান্ড নয়, কোয়েল ভরসা রাখেন একেবারে ঘরোয়া উপায়ে রূপচর্চায়। তার জন্য তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং কঠোর ডায়েট মেনে চলেন। সেই সঙ্গে শরীরের যত্নে তিনি বিশেষ কিছু নিয়ম মেনে চলেন।



কোয়েল জানিয়েছেন তিনি রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে কর্নফ্লেক্স, দুধ এবং ডিম খান। দুপুরে খান ব্রাউন রাইস, সবজি এবং মাছ। বিকেলে ফ্রুট সাল্যাড দিয়ে তিনি জলযোগ করেন। আর রাতে তার পাতে থাকে চিকেন, রুটি এবং মিক্সড ভেজ। রোজ তিনি পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন।


কোয়েল তার খাবারের মধ্যে ভাজাভুজি একেবারেই রাখেন না। তিনি মাছ খেতে খুব ভালবাসেন। তবে শুধু ডায়েট করলে তো আর হয় না, সেই সঙ্গে মনের যত্ন নেওয়াটাও জরুরি বলে মনে করেন তিনি। প্রেগনেন্সির সময় মহিলাদের কীভাবে নিজেদের খেয়াল রাখা উচিত সেই সম্পর্কে জানিয়েছিলেন কোয়েল।


কোয়েল বলেন, আমার মা, জেঠিমা, কাকিমা এবং আমার ডাক্তার আমায় বলে রেখেছিলেন শারীরিক এবং মানসিক অবসাদ আসতে পারে। গর্ভাবস্থায় আমি মেডিটেশন, ভজন, মিউজিক শুনতাম। ভাল ভাল সিনেমা দেখতাম। গর্ভাবস্থার সময়টা খুবই কঠিন। মহিলাদের শরীরে অনেক পরিবর্তন আসে, তারা সেনসিটিভ হয়ে পড়েন। তাই এই সময় তাদের পরিবারের সদস্যদের হবু মায়ের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন কোয়েল।

No comments:

Post a Comment

Post Top Ad