রোজ এই ছোট্ট কাজে দূর হবে আপনার মুখের সব দাগছোপ
দিক্সা দাস,১৫জুন: সব ঋতুতেই ত্বকের নানা সমস্যার সম্মুখীন হতে বহু মানুষকে। এই সকল সমস্যার সমাধানের জন্য ইন্টারনেট ঘেটে বা অন্য কোথও দেখে ত্বকের যত্ন নেওয়া চেষ্টা করেন বহু মানুষ। কিন্তু এরফলে আরও বেশি সমস্যা বাড়ে।
বিশেষ করে বাজার থেকে কেনা কসমেটিক ব্যবহার করার ফলে ত্বকের জেল্লা চলে যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে ত্বকের সঠিক ভাবে যত্ন না নেওয়ার ফলে ত্বকে জেল্লা চলে যায়। তবে মায়েদের দেওয়া ঘরোয়া কিছু উপায় মেনে চললে এই সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে সেই সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা করা হল।
রুক্ষ-শুষ্ক ঠোঁটে দুধের সর: লিপবাম ব্যবহারে উপকার পাওয়া যায়। কিন্তু ঘরোয়া টোটকাও কাজে লাগানো যেতে পারে। যদি দুধের সর ঠোঁটে ব্যবহার করা যায়। এটি ঠোঁটে প্রাকৃতিক আর্দ্রতা জোগান দেয়। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের জন্যে বেশ উপকারী। একাধিক গবেষণাতেও সেই উল্লেখ পাওয়া গিয়েছে।
বেসনের ফেসপ্যাক: বেসনের প্যাক ত্বকে লাগালে ভালো উপকার পাওয়া যায়। এর জন্য একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিতে হবে। তার সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে নিতে হবে। তারপর অন্তত ১২ মিনিট অপেক্ষা করার পর মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিন্তু টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হবে।

No comments:
Post a Comment