শান্তি ফিরিয়ে আনবে যবের এই গুন
দিক্সা দাস, ২৮জুন: যবকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যজ্ঞে যব ব্যবহার করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বার্লি বা যব দান করলে, স্বর্ণ দান করার মতো পুণ্য লাভ হয়। জীবনের সমস্যা হলে বার্লি দিয়ে কিছু প্রতিকার করা যায়। আসুন জেনে নেই কী সেই প্রতিকার?
রোগ :
দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগে থাকেন, তাহলে বার্লির প্রতিকার করা যায়। এর জন্য, অসুস্থ ব্যক্তির ওজনের সমান বার্লি মেপে নিয়ে জলে ফেলে দিতে হবে।
আর্থিক সংকট :
আর্থিক সংকট কাটাতে বার্লি থেকে তৈরি আটা অভাবী লোকদের দান করুন।
সুখ ও সমৃদ্ধির জন্য :
পূজোর সময় প্রতিদিন ভগবান বিষ্ণুকে যব নিবেদন করুন। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
সুখ ও শান্তি পেতে পূর্ণিমা ও অমাবস্যায় বাড়িতে যজ্ঞের আয়োজন করুন। এতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং সুখ ও শান্তি অর্জিত হয়।

No comments:
Post a Comment