মনামীর যৌবন ধরে রাখার সিক্রেট জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 12 June 2023

মনামীর যৌবন ধরে রাখার সিক্রেট জেনে নিন

 


মনামীর যৌবন ধরে রাখার সিক্রেট জেনে নিন 


 দিক্সা দাস,১২জুন: প্রথমে সিরিয়াল তারপর সিনেমায় দুর্ধর্ষ অভিনয়, আর বর্তমানে বাংলা ওয়েব সিরিজে দুনিয়াতেও হট অবতারে ঘাম ধরাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় দুই দশক পার করে ফেললেন তিনি। তবে এতগুলো বছর পেরিয়েও তার চেহারাতে বিশেষ কোনও পরিবর্তন আসেনি। দিন যত এগোচ্ছে মনামীর বয়স যেন উল্টোদিকে ছুটছে।



টলিউড -র এই অভিনেত্রীর বয়স এখন ৩৮ বছর। তবে ৪০ ছুঁতে যাওয়া বয়সেও তাকে দেখলে অষ্টাদশী বললে ভুল হবে না। টলিউডের একজন অন্যতম সেরা গ্ল্যামারাস অভিনেত্রী তিনি। বয়সকে যেন নিজের মুঠোবন্দি করে ফেলেছেন তিনি। তার এই ফিটনেসের কী রহস্য? কীভাবে বয়স বাড়লেও মনামীর মত যৌবন ধরে রাখা যায়?



এই প্রশ্নগুলো অভিনেত্রীর ভক্তদের ভীষণ ভাবায়। যেমন ফিগার, তেমন সৌন্দর্য্য, গ্ল্যামার যেন উপচে পড়ছে। ঠিক কীভাবে নিজেকে এত সুন্দর রাখেন মনামী। সংবাদ মাধ্যমের কাছে বেশ কয়েকবার তাকে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শেষমেষ কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে মনামী তার সৌন্দর্য্যের রহস্য ফাঁস করেন।



মনামী জানিয়েছেন তিনি নাকি সব ধরনের খাবার খান। তবে খাবারের বিষয়ে তিনি খুব ভারসাম্য বজায় রেখে চলেন। সব ধরনের খাবারের মধ্যে বাঙালি খাবারই তার খুব পছন্দের। তিনি চিনি ছাড়া কালো কফি খান। সেই সঙ্গে শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য সারাদিনে প্রচুর পরিমাণে তরল পান করেন।


ডায়েটের পাশাপাশি শরীরচর্চাও বিনোদন দুনিয়ার তারকাদের একটা অন্যতম ওপেন সিক্রেট। মনামীও দিনের একটি নির্দিষ্ট সময় শরীর চর্চার জন্য বরাদ্দ করে রেখেছেন। তবে শরীরচর্চার জন্য তিনি নাচ বেছে নিয়েছেন। অভিনেত্রীর মতে নাচ হল তার ফিটনেসের অন্যতম রহস্য। নাচই তাকে ফিট থাকতে সাহায্য করে সব সময়।



অভিনয়ের পাশাপাশি মনামী নাচে খুবই পারদর্শী। সোশ্যাল মিডিয়াতে তার নাচের ভিডিও দেখে সকলে মুগ্ধ হয়ে যান। নাচ নিয়ে ইউটিউবে আলাদা করে বেশ কয়েকটি ভিডিও অ্যালবাম বের করেছেন তিনি। সেগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাচের প্রতি তার পারদর্শিতা দেখে স্টার জলসার ড্যান্স ড্যান্স জুনিয়রের মঞ্চে বেশ কয়েকবার বিচারক হিসেবেও তাকে বসতে দেখা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad