চুলের সমস্যা দূর ও স্ট্রেটনিং করবে এই ঘরোয়া উপাদান - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

চুলের সমস্যা দূর ও স্ট্রেটনিং করবে এই ঘরোয়া উপাদান

 


চুলের সমস্যা দূর ও স্ট্রেটনিং করবে এই ঘরোয়া উপাদান 


দিক্সা দাস,২৯জুন: গরমে চুলে নানা সমস্যা দেখা যায়। ঘামের গন্ধ, খুশকি ইত্যাদি। আমরা মেয়েরা চাই যে আমাদের চুল যেন ঝলমল করে সবসময়। সেক্ষেত্রে এই হেয়ার মাস্ক কাজ করতে পারে।


 কলা ও পেঁপে:

স্বাস্থ্যের জন্য উপকারী কলা ও পেঁপে দিয়েও চুলের যত্ন নিতে পারেন। একটি পাত্রে পেঁপে ও কলা চটকে মাথার ত্বক এবং চুলে হেয়ার মাস্ক লাগান। এটি এক ধরনের কন্ডিশনার হিসেবেও কাজ করবে।


ডিম এবং অলিভ অয়েল:

  ডিম ফেটিয়ে তাতে এক চামচ অলিভ অয়েল লাগিয়ে রেখে শুকতে দিন এবং তারপর শ্যাম্পু করে ফেলতে হবে।


 নারকেল জল এবং লেবু:

নারকেলের জল চুলকে হাইড্রেট করলেও লেবু চুলকে শক্তিশালী করতে সাহায্য করবে। একটি পাত্রে নারকেল জলে একটি লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্কটি চুল এবং মাথার ত্বকে লাগান। সপ্তাহে দুবার করলে এর পার্থক্য বোঝা যাবে।


 অ্যালোভেরা:

   একটি পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে ধীরে ধীরে চুলে লাগান। সপ্তাহে দুবার এই অ্যালোভেরা জেল মাস্কটি লাগাতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad