১০ মিনিটে বানিয়ে নিন এই ভিন্নধরনের আলুর তরকারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 June 2023

১০ মিনিটে বানিয়ে নিন এই ভিন্নধরনের আলুর তরকারি



১০ মিনিটে বানিয়ে নিন এই ভিন্নধরনের আলুর তরকারি


দিক্সা দাস,২০জুন: ডিম দিয়ে আলুর তরকারি: প্রথমে কড়াইতে তিন চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। তারপর পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। একটা পেঁয়াজ কুচি করে দিতে হবে। এবার স্বাদ মতো নুন মিশিয়ে নিতে হবে ও আলু কেটে কড়াইতে দিতে হবে। আলুতে লঙ্কার গুঁড়ো, চিনি মিশিয়ে নিতে হবে। এবার দুটো ডিম ফেটিয়ে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। শেষে একটু ঘি মিশিয়ে নিতে পারেন।



সাদা আলুর তরকারি: প্রথমে তিন চামচ সাদা তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে, হিং ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে হবে। এবার আলু কেটে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর নুন, চিন ও মিশিয়ে একটু জল দিয়ে রান্না করে নিতে হবে। জলটা শুকিয়ে এলে বুঝতে হবে খাবার একদম তৈরি গিয়েছে।



আলু পেঁয়াজের তরকারি: প্রথমে কাড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে আলুর টুকরো মিশিয়ে তার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তার জল মিশিয়ে আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তাহলেই খাবার রেডি।



টমেটো সস দিয়ে আলুর তরকারি: প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, হিং, মৌরী ও তেজপাতা মিশিয়ে কিছুক্ষণ ভাজার পর আলু দিয়ে‌ নিতে হবে। তারপর টমেটো সস, নুন, হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে জল মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। রান্না শেষে ভাজা মশলা মিশিয়ে নিতে হবে।



আলুর বাটি চচ্চড়ি: প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে আলু, পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার এর সঙ্গে সর্ষের তেল মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নিতে হবে। তারপর জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad