পূজোর সময় কী কী বিষয় মাথায় রাখা উচিৎ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

পূজোর সময় কী কী বিষয় মাথায় রাখা উচিৎ?

 


পূজোর সময় কী কী বিষয় মাথায় রাখা উচিৎ?


দিক্সা দাস,৩০জুন: প্রত্যেক ধর্মেরই উপাসনার নিজস্ব পদ্ধতি আছে। পুজোর সামগ্রী কখনই মেঝেতে রাখা উচিৎ নয়। আসুন জেনে নিই পূজোর সময় কী কী বিষয় মাথায় রাখা উচিৎ?


 প্রদীপ:

  প্রদীপ শুধু মন্দিরেই রাখতে হয় তবে সবসময় প্লেটে বা স্ট্যান্ডে রাখতে হবে। মাটিতে রাখা অশুভ।  


শঙ্খ:

  শঙ্খ বাজানো খুবই শুভ। বাড়ির মন্দিরে শঙ্খ রাখা শুভ বলে মনে করা হয় কারণ এটি মা লক্ষ্মীর প্রতীক। কিন্তু কখনোই মাটিতে রাখা যায় না এই শঙ্খ।


দেবতার মূর্তি:

দেবতার মূর্তি কখনও নিচে রাখা যায়না এতে দেবতাদের অপমান করা হয়।


মণিরত্ন:

 সোনা, রূপা, হীরা, মুক্তা ইত্যাদি মূল্যবান ধাতু ও রত্নও মাটিতে রাখা উচিৎ নয়। কারণ এটি সরাসরি কোন না কোন গ্রহের সাথে সম্পর্কিত। রত্নগুলিকে পুজোর পর নিয়ম করে পরানো হয়, মাটিতে রাখলে এর প্রভাব কমতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad