সম্পর্ক ভেঙ্গে যায় যে কারণে - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

সম্পর্ক ভেঙ্গে যায় যে কারণে

 


সম্পর্ক ভেঙ্গে যায় যে কারণে 


দিক্সা দাস,২৯জুন: সম্পর্ক গড়া যতটা সহজ ততটাই সহজ ভেঙ্গে ফেলা। অনেক ক্ষেত্রে সামান্য কারণ ছাড়াই সম্পর্ক ভেঙ্গে যায়। তাই সম্পর্ক বজায় রাখতে একে অপরকে সম্মান করাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাপারটা যদি তাদের পরিবারকে নিয়ে আটকে যায়, তাহলে সম্পর্ক হয়তো এগোবে না, তাই সঙ্গীর পরিবারকে সমান গুরুত্ব ও সম্মান দেওয়া জরুরী।


 পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ:

 সবসময় পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। এ ক্ষেত্রে এই বিষয়ে দূরত্ব বজায় রাখা আবশ্যক নয়তো দুজনের মধ্যে ঝগড়া হতে পারে।


ফোন :

 পরিবারের ফোন আসলে বারবার ফোন তুলতে সঙ্গীকে বারণ করবেন না। এটি করলে সঙ্গী অবশ্যই বিরক্ত হবে।


 ঠাট্টা করা :

 সঙ্গীর পরিবার নিয়ে মজা বা ঠাট্টা করা উচিৎ নয়। এই কারণে দুজনের সম্পর্কও শেষ হয়ে যেতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad