শিশুর বাড়ে বাড়ে অসুস্থ হওয়ার কারণ হতে পারে এ গুলো - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

শিশুর বাড়ে বাড়ে অসুস্থ হওয়ার কারণ হতে পারে এ গুলো

 


শিশুর বাড়ে বাড়ে অসুস্থ হওয়ার কারণ হতে পারে এ গুলো 


দিক্সা দাস,২৮জুন: নানা কারণে ছোট ছোট শিশুরা চটজলদি অসুস্থ হয়ে পড়ছে। ৫ বছর বয়সী শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় বেশি অসুস্থ হচ্ছে। জেনে নেওয়া যাক এর পেছনের কারণ কী এবং কীভাবে শিশুকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করা যায়?


রোগ প্রতিরোধ ক্ষমতা :

রোগ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই শিশুদের মৌসুমি ফল, সবজি, ডিম, দুধ, পনির এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে।


 কৃমির ওষুধ :

অনেক সময় শিশুর পেটে কৃমি হয়, যার কারণে তারা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় শিশুর কিছু খেতে বা পান করতে তারা চায় না। শিশুর ওজন কমে গেলে চিকিৎসকের পরামর্শে ৬ মাস অন্তর শিশুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে।


 একটি ফ্লু শট :

যদি শিশুর ঘন ঘন সর্দি হয়, তবে অবশ্যই পরিবর্তনশীল ঋতুতে ফ্লু শট নিন। এর ফলে শিশু ঠান্ডা-সর্দি এবং মৌসুমি ফ্লু থেকে অনেকাংশে রক্ষা পাবে।


মাল্টিভিটামিন :

 শিশুকে প্রতিদিন কিছু না কিছু মাল্টিভিটামিন সিরাপ দিন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি দূর হবে। এছাড়াও শিশুকে কিছু প্রোটিন সাপ্লিমেন্ট দিন।

No comments:

Post a Comment

Post Top Ad