ঘরোয়া উপায়ে দাঁতের যত্ন নিন এভাবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

ঘরোয়া উপায়ে দাঁতের যত্ন নিন এভাবে

 


ঘরোয়া উপায়ে দাঁতের যত্ন নিন এভাবে 

দিক্সা দাস,২৯ জুন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্ষয় হওয়াটা স্বাভাবিক। দাঁতের ক্ষয় তার মধ্যে অন্যতম। কিন্তু সে তো অনেক পরের কথা। জীবনযাত্রার নানা সমস্যা, জিহ্বার স্বাস্থ্যের অযত্ন, কিংবা আজেবাজে খাদ্যাভ্যাস থেকেও এমনটা হতে পারে। অনেক সময় শিশুদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। 



যদি সত্যিই নিরাময় পেতে চান, তাহলে ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। 



লবণ 

বহুদিন আগে থেকেই লবণ দিয়ে দাঁত মাজার প্রচলন ছিল। লবণ আর তেল মিশিয়ে দাঁত মাজলে অনেকেই উপকার পান। কথাটা খুব ভুল নয়। তবে লবণ দিয়ে দাঁত মাজার পরামর্শ দেব না। প্রথমে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিন। তারপর কিছুটা পানি মুখে নিয়ে মিনিটখানেক রেখে দিন। অবশেষে পানিটুকু কুলকুচি করে ফেলে দিন। এতে দাঁতের গোঁড়ায় থাকা সকল ময়লা বা খাদ্যের কণা বের হয়ে যাবে।



হলুদ

হলুদ খেলে দাঁত ও মাড়ির অনেক সমস্যা নির্মূল হয়। এমনিতে ক্ষত কিংবা কাঁটার চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে। মূলত হলুদ নানা ধরণের জীবাণু ধ্বংস করতে সক্ষম। তবে সরাসরি হলুদ ব্যবহার না করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। আক্রান্ত দাঁতের ওপর সেই পেস্ট লাগিয়ে নিন। অথবা দাঁতের গোঁড়ায় সেই পেস্ট লাগিয়ে নিন। এতে দাঁতের সমস্যা কমে যাবে।




দাঁতের ক্ষয় তো বিভিন্ন কারণেই হতে পারে। তবে আপনাকে সবসময় মুখগহ্বর পরিষ্কার রাখতে হবে। এতে মুখের ভেতর দাঁত সুস্থ থাকবে। পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে ঘরোয়া এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad