বাস্তু অনুসারে এই জিনিস দিয়ে ঘর সাজালে সুখ এবং সমৃদ্ধি আসবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2023

বাস্তু অনুসারে এই জিনিস দিয়ে ঘর সাজালে সুখ এবং সমৃদ্ধি আসবে

 


বাস্তু অনুসারে এই জিনিস দিয়ে ঘর সাজালে সুখ এবং সমৃদ্ধি আসবে 


দিক্সা দাস,২৫জুন: অনেক সময় বাস্তু দোষের কারণে জীবন এবং কর্মজীবনে বাধা আসে।বাস্তু অনুসারে ঘর সাজিয়ে রাখলে শুধু দোষ-ত্রুটিই দূর হয়, ইতিবাচক পরিবেশও তৈরি হয়।


  এই কারণে, বাস্তু অনুসারে ঘর সাজানো এবং কিছু জিনিস রাখা শুভ বলে মনে করা হয়। এই প্রতিবেদনে, আমরা এমন কিছু জিনিস সম্পর্কে জেনে নেব যা বাড়িতে ও জীবনে সুখ এবং সমৃদ্ধির পরিবেশ এনে দেবে।


 কচ্ছপ:

 শুধু বাস্তুই নয়, ফেং শুই শাস্ত্রেও বলা হয়েছে বাড়িতে ধাতব কচ্ছপ রাখলে শুধু সদস্যদের কষ্টই দূর হয় না, আর্থিক অবস্থারও উন্নতি হয়। বাস্তু অনুসারে বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে ধাতব কচ্ছপ রাখতে হবে।  


মা লক্ষ্মীর ছবি:

  মন্দিরে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করলেও, ঘরের অন্য জায়গায় তার ছবি লাগিয়ে আর্থিক সমস্যা কাটানো যায়। এই ছবি কেনার সময় পদ্মে বসে থাকা ও তার হাত দিয়ে স্বর্ণমুদ্রা পড়ছে এমন ছবি কিনে উত্তর দিকে লাগাতে হবে।


 ফেং শুই হাতি:

 বাস্তুর পাশাপাশি, ফেং শুই অনুসারে ঘরে একটি হাতি রাখাও ভাল বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের হাতি জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।

No comments:

Post a Comment

Post Top Ad