পুজোয় বেঁচে যাওয়া জিনিস ব্যবহার করুন এভাবে
দিক্সা দাস, ১জুলাই: প্রায়ই দেখা যায় পুজোর অনেক উপকরণ বেঁচে যায়, কি করা উচিৎ বোঝা যায়না? অনেকে পূজোর বেঁচে যাওয়া উপকরণ নদীতে প্রবাহিত করে, কিন্তু তা করা মোটেও ঠিক নয়। বাকি পূজা সামগ্রী থেকে যাতে সুখ, সমৃদ্ধি পাওয়া যায় তার কিছু উপায় এখানে বলা হল।
টিপ ও মেহেন্দি:
মাকে দেওয়া টিপ এবং মেহেন্দি অবশিষ্ট থাকে তবে অবিবাহিত মেয়েদের ও বিবাহিত মহিলাদের এটি দান করা উচিৎ।
নারকেল:
পূজোয় নারকেল যজ্ঞে দিয়ে দিন বা লাল বা সাদা কাপড়ে বেঁধে পূজোর স্থানে রাখুন।
সুতো :
পুজোয় বেঁচে যাওয়া সুতো ঘরের আলমারিতে রাখুন। এতে , ঈশ্বরের কৃপা লাভ হবে।
ফুলের মালা:
ফুলগুলি সম্পূর্ণ শুকিয়ে গেলে একটি পাত্র বা বাগানে রাখুন।
সিঁদুর :
পুজোর সময় যদি সিঁদুর বেঁচে গেলে তা রেখে দিন, যখনই বাড়ির জন্য নতুন জিনিস কিনবেন, তখন এই সিঁদুর দিয়ে পুজো করুন।

No comments:
Post a Comment