চুলের বৃদ্ধির জন্য শসা ব্যবহার
দিক্সা দাস,২০জুলাই: শসা স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। কারণ এতে প্রচুর পরিমাণে জল রয়েছে যা শরীরকে হাইড্রেটেড রাখে। কিন্তু জানেন কি শসা খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলে লাগালে ত্বক ও চুলের সমস্যা দূর হয়। কীভাবে চুলে শসা ব্যবহার করা যায়? আসুন জেনে নেই।
শসার রস :
চুলের বৃদ্ধি এবং উজ্জ্বলতার জন্য শসার রস ভালো কাজ করে। এক থেকে ২টি শসা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে, এর রস রাখুন।এবার চুলের গোড়ায় লাগিয়ে সার্কুলার মোশনে ভালোভাবে ম্যাসাজ করুন। এরপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করা যাবে না।
চুলে শসার রস ও লেবু :
শসার রস ও লেবুর রস ব্যবহার করে খুশকির সমস্যা দূর করা যায়। শসার রস ও ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

No comments:
Post a Comment