অবাক হলেও রান্নাঘরেও হতে পারে শিশুর বিকাশ, কীভাবে জেনে নিন
দিক্সা দাস,১৯ জুলাই: শিশুর ব্যক্তিত্বের বিকাশ শুধুমাত্র বই পড়ে হয় না। বরং শিশুর সার্বিক বিকাশ হয় তাদের বয়সী শিশুদের সাথে খেলা, দাদু দিদার সাথে গল্প শোনা, মায়ের সাথে রান্নাঘরে কাটিয়ে। কারণ শিশুর মস্তিষ্ক ও শরীর বিভিন্ন সময়ে এই সব কাজে সক্রিয় থাকে।
রান্নাঘরে মায়ের সাথে সময় কাটানোর সময় প্রথমে শিশু স্বাস্থ্য সম্পর্কিত অনেক কিছু শিখে যায়। সে জানতে পারে কোন খাবারের জন্য কী কী জিনিস দরকার? এ ছাড়া শিশু মশলার গন্ধ চিনতে শুরু করে। মসলার গন্ধ,এটি শিশুর গন্ধ চেনার ক্ষমতার বিকাশ ঘটায়।
কোন কাজ করান উচিৎ :
রান্না ঘরে শিশুকে স্যালাড কাটা, শসা ও ডিমের খোসা, চা বানানো, হলুদ দুধ, স্যান্ডউইচ ইত্যাদি বানাতে শেখাতে পারেন।
কৌতূহল বাড়ে:
রান্নাঘরে কাজ করার সময়, শিশুর নতুন জিনিস জানার এবং শেখার ইচ্ছা তৈরি হয়। যেমন মা কীভাবে রুটি বানায়, কীভাবে রুটির রঙ বদলে যায় বা কীভাবে ব্যাটার বানাতে হয়, এ ধরনের জিনিস শিশুর মধ্যে কৌতূহল বাড়ায়।

No comments:
Post a Comment