বর্ষায় মশলায় ছত্রাক এড়াতে যা যা করবেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

বর্ষায় মশলায় ছত্রাক এড়াতে যা যা করবেন

 


বর্ষায় মশলায় ছত্রাক এড়াতে যা যা করবেন 


দিক্সা দাস, ৪ জুলাই: বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশে রান্নাঘরের দিকে বাড়তি চিন্তা বাড়ানো কিছু অস্বাভাবিক নয়। বিশেষত মশলা নিয়ে চিন্তাটা একটু বেশি। 


বাজারে যেমন সবজির দাম আকাশ ছোঁয়া তেমন মশলার দাম অনেক বেশি। তাছাড়া সব মশলা যে সবসময় ব্যবহার হয় বা দ্রুত ফুরিয়ে যায় এমন নয়।



দীর্ঘদিন ব্যবহারের সুবিধা বুঝেই অনেকে মশলা রাখেন বাড়িতে। 


আর বর্ষায় মশলায় শ্যাওলা পড়ার একটা বাজে দিক থাকেই। তখন মশলা ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না। সেক্ষেত্রে কিছু ঘরোয়া সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা জরুরি। চলুন জেনে নিন।




মশলা সবসময় এয়ারটাইট কাঁচের জারে সংরক্ষণ করবেন। প্লাস্টিকের কন্টেইনারে অনেকে রাখেন। তবে বর্ষায় প্লাস্টিকের ভেতরে আর্দ্রতা জমতে পারে তাই কাঁচের জারই ভালো। 



যখন সামান্য রোদের দেখা মেলে তখন মশলা কিছুক্ষণের জন্য শুকোতে দিতে পারেন। 


সবসময় আলাদা আলাদা জারে মশলা রাখবেন। গুছিয়ে রাখুন তাকে এবং একদম বদ্ধ জায়গায় রাখবেন না। 



প্যাকেটে গুড়ো মশলা সংরক্ষণ করলে তা আধ-খোলা রাখবেন না। প্রতিবার ভালোভাবে আটকে রাখবেন। এক্ষেত্রে টেপ ব্যবহার করতে পারেন। বাতাস মশলার স্বাদ নষ্ট করে।

No comments:

Post a Comment

Post Top Ad