বর্ষায় চুলের যত্ন নেবে এই হেয়ার মাস্ক - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

বর্ষায় চুলের যত্ন নেবে এই হেয়ার মাস্ক



বর্ষায় চুলের যত্ন নেবে এই হেয়ার মাস্ক


দিক্সা দাস, ২জুলাই: বর্ষার বৃষ্টি জল ড্যাম আবহাওয়া চুল ও ত্বকের জন্য নানা সমস্যা নিয়ে আসে। সেক্ষেত্রে চুলের যত্ন নিতে ঘরে বসে চুলের জন্য হেয়ার মাস্ক তৈরি করতে পারেন।


 নিম এবং বেসন চুলের প্যাক:

 ২ চা চামচ নিমের গুঁড়ো,২ চামচ বেসন জল দিয়ে গুলে এই পেস্টটি ভালো করে মিশিয়ে চুলে লাগান। আধ ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন।  


 ডিম, লেবু এবং মধু হেয়ার প্যাক:

 দুটি ডিমের কুসুম, লেবুর রস এবং মধু ভালো করে মিশিয়ে, হেয়ার প্যাক চুলে লাগান। এটি চুলে শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর ডিপ ক্লিনজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুলকে নরম করতে সাহায্য করে।


 ভিনেগার এবং মধু হেয়ার প্যাক:

 এক কাপ গরম জলে সমপরিমাণ ভিনেগার ও মধু মিশিয়ে নিন। এভাবে কয়েক মিনিট রেখে দিন। এর পর চুলে লাগান। চুলে কিছুক্ষণ রেখে দিন। এর পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুলকে গভীর কন্ডিশন করবে।


 মধু ও দুধের হেয়ার প্যাক:

  দুধ ও মধু মিশিয়ে চুলে লাগান। আধ ঘন্টা পর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুলকে হাইড্রেট এবং নরম করতে সাহায্য করবে।

No comments:

Post a Comment

Post Top Ad