মিহেনদির রঙ গাঢ় করতে কিছু সহজ বিউটি টিপস জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 April 2021

মিহেনদির রঙ গাঢ় করতে কিছু সহজ বিউটি টিপস জেনে নিন



সব মেয়েরাই সাজতে গুজতে ভালোবাসে,মেয়েরা যে কোনো অনুষ্ঠানে মেহেনদি পড়তে পছন্দ করে, তাই আজ আমরা মেহেন দির রঙ গাঢ় করতে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যারা মেহেদির রঙ গাঢ় করতে চান, তারা জেনে নিন মেহেদির রঙ গাঢ় করার উপায়।


:- মেহেদির আগে বা পড়ে কী করলে রং খুব ভালো হবে- এ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। প্রথমেই মনে রাখতে হবে অনুষ্ঠানের আগে হাতে অন্তত ২-৩ দিন সময় রেখে মেহেন্দি পরুন। কারণ মেহেদিতে রং ধরতে একটু সময় নেয়।


:- পেডিকিওর, ম্যানিকিওর, ওয়াক্সিং করার থাকলে তা মেহেদি পরার আগেই করে নিতে হবে। মেহেদি পরার আগে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপর লাগাতে হবে ইউক্যালিপটাস অয়েল।


:- এবার মেহেদি পরুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে যেতে দিন। ড্রায়ার ব্যবহার করবেন না। হাত বেশে নাড়াচাড়াও করা উচিত নয়। তবে গ্যাস ওভেনে হাত সেঁকতে পারেন।


:- যতক্ষণ সম্ভব মেহেদি হাতে রাখুন। ভালো হয় রাতে মেহেদি পরে সকাল পর্যন্ত রেখে দিতে পারলে। দরকাল হলে হাতে প্লাস্টিক বেঁধে শুয়ে পড়ুন। এতে বিছানা নোংরা হবে না।


:- সকালে উঠে লেবু আর চিনি জল দিন মেহেদির উপর। আরো একবার শুকিয়ে যেতে দিন। সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে দুহাত আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।


:- মেহেদি তুলে ফেলার পর একটু ভিক্স মেখে নিন হাতে। চেষ্টা করুন জল থেকে যতটা সম্ভব হাত দুটো বাঁচিয়ে রাখতে।

No comments:

Post a Comment

Post Top Ad