ভুল করে চুইংগাম গিলে ফেললে কি হয় জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 April 2021

ভুল করে চুইংগাম গিলে ফেললে কি হয় জেনে নিন



চুইংগাম অনেকেরই খুব পছন্দের জিনিস। অনেককে আবার ফ্যাশন বা স্টাইলের জন্য চুইংগাম চিবোতে দেখা যায়। তবে এটি চিবানোর অনেক সুবিধা রয়েছে, যেমন - ওজন হ্রাস,ও কনফিডেন্স  ঠিক রাখতে, মুড ঠিক করার ক্ষেত্রেও কার্যকর। কিন্তু চুইংগাম চিবোতে চিবোতে ভুলবশত গিলে ফেলার ঘটনা নতুন কিছু নয়! আমরা প্রত্যেকেই কোনও না কোনও সময় এরকম সমস্যার মুখোমুখি হয়েছি। পেটে চলে যাওয়ার পর প্রত্যেকেই টেনশনে পড়ে যায়, কারণ অনেকেরই ধারণা যে চুইংগাম গিলে ফেললে তা পেটে সাত বছর পর্যন্ত থেকে যায়। আসলে এটি এমন কিছুই নয়। নিউইয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের গবেষণা অনুযায়ী, চিউইংগাম দুর্ঘটনাক্রমে পেটে চলে গেলে আতঙ্কিত হবেন না। এটি খাবারের মতোই হজম হয়, তবে এতে কিছুটা সময় লাগে।


চুইংগাম চিবানোর সময় আপনি যদি ভুল করে এটি গিলে ফেলেন তবে আতঙ্কিত হবেন না বা চিন্তা করবেন না। কারণ এটি অন্যান্য খাবারের মতোই এটিও হজম হয় তবে হজমে একটু বেশি সময় লাগে। এই চুইংগাম ভুলবশত গিলে জেলার পরে কয়েক ঘন্টার মধ্যে হজম হয়ে যায়। তবে চুইংগাম গিলে ফেললে, এটি সাধারণ খাবারের মতো কয়েক ঘন্টার মধ্যে সহজে হজম হয় না, হজম হতে দুই থেকে তিন দিন সময় লাগে। কারণ সবার পাচনতন্ত্র একরকম নয়, তাই কারুর পেটে এটি দুই থেকে তিন দিনের মধ্যে হজম হয় এবং কারও এটি হজম হতে আরও বেশিদিন সময় লাগতে পারে। চুইংগাম গিলে ফেলার পর তা খুব বেশি হলে এক সপ্তাহ পর্যন্ত পেটে থাকতে পারে। পরে মলে পরিণত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। সুতরাং যদি আপনি বা আপনার শিশু ভুলবশত চুইংগাম গিলে ফেলে, তবে চিন্তা করবেন না। এটি নিজে থেকেই বাইরে বেরিয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad