স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও পেঁয়াজের গুরুত্ব অপরিসীম।স্বাস্থ্য রক্ষায় পেঁয়াজের অনেক গুণাগুণ থাকলেও তার বেশিরভাগই আমরা ভালো করে জানিনা।
সাধারণত একটি বড় মাপের পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন, ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.০৪ শতাংশ ফসফরাস ও ০.৭ শতাংশ লোহা থাকে। এছাড়া পেঁয়াজে থাকে ভিটামিন এ, বি ও সি।
আসুন জেনে নেওয়া যাক পেঁয়াজের কিছু গুণাগুণ -
:- নিয়মিত পেঁয়াজ খেলে বাত ব্যথার রোগীদের ব্যথা কম থাকবে। এছাড়া বার বার বমি হলে চার-পাঁচ ফোঁটা পেঁয়াজের রস জলে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যাবে। শরীরে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয় পেঁয়াজ।
:- চুল ধোওয়ার আগে আধঘন্টা পেঁয়াজের রস মাথায় মেখে রাখুন, চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি নতুন চুল গজাতেও কাজ করবে এ পদ্ধতি।এছাড়া চুলে খুশকির সমস্যা থাকলে কিংবা গোড়া আলগা হয়ে চুল পড়ে যাওয়ার সমস্যার ক্ষেত্রেও পেঁয়াজ অনেক কার্যকরী।
:- ঠাণ্ডা লেগে মাথা ব্যথা করলে ১ চামচ পেঁয়াজের রসের সাথে দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে খেয়ে ফেলুন।দেখবেন ব্যথা কমে গেছে। এছাড়া জ্বর জ্বর ভাবে পেঁয়াজের রস নাক দিয়ে টেনে নিলে শরীরের জ্বর জ্বর ভাব কেটে যাবে।
:- ঘন ঘন হেঁচকি উঠতে থাকলে পেঁয়াজের রস মিশানো জল খান, হেঁচকি বন্ধ হয়ে যাবে।

No comments:
Post a Comment