কুমড়ো পাতার কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারি গুণাগুণ সম্পর্কে জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 April 2021

কুমড়ো পাতার কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারি গুণাগুণ সম্পর্কে জেনে নিন



কুমড়ো ছাড়া কুমড়োর পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা চোখের সমস্যা, যেকোনও কিছুতেই কুমড়োর পাতা খুবই উপকারি। তাহলে জেনে নিন কুমড়োর পাতা খেলে কী কী উপকার হয় -


:- ত্বক এবং চুলের জন্য : এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, যা ত্বককে উজ্জ্বল করে তোলে এবং চুলও ভাল রাখে।


:- দৃষ্টিশক্তি বাড়াতে : সপ্তাহে ২-৩ বার কুমড়োর শাকের তরকারি, স্যুপ বা কুমড়োর পাতার রস খেলে চোখে কম দেখার সমস্যা দূর হয়। এছাড়াও, এটি ছানির মতো সমস্যাও দূরে রাখে।


:- ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে : প্রোটিন সমৃদ্ধ কুমড়োর তরকারি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারি। এছাড়া এই সবজি গ্রহণ ব্লাড কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে।


:- রক্তের অভাব হবে না কুমড়োর পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা দেহে রক্তের অভাব হতে দেয় না। মহিলা এবং শিশুদের এটি গ্রহণ করা উচিত। গবেষণা অনুসারে, এদের মধ্যেই সর্বাধিক রক্তাল্পতার সমস্যা দেখা যায়। এছাড়াও ক্ষত নিরাময়ে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এতে ক্ষত দ্রুত ঠিক হয়। তাই যদি কোনও আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা হয় তবে অবশ্যই এটি গ্রহণ করুন। এছাড়াও, এটি দাঁত ও হাড় মজবুত করতেও সহায়ক।

No comments:

Post a Comment

Post Top Ad