আবারও ব্যাপক বোমাবাজি–সহ দোকান, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল জগদ্দলে - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

আবারও ব্যাপক বোমাবাজি–সহ দোকান, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল জগদ্দলে

 ।


বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। নির্বাচনের ফলাফলের পর থেকে চলছে এই ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।


এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল। অভিযুক্তদের শাস্তির দাবিতে অবরোধে বসলেন বিজেপি কর্মী–সমর্থক এবং স্থানীয়দের একাংশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং।


স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতী এলাকার হলেও আতঙ্কে নাম বলতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে। ইট ছুড়ে দোকান ভাঙচুর করে। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়। সিসিটিভি ভাঙচুর করে তারা। ২০ হাজার টাকা তোলা দাবি করে। এই ঘটনায় তারা কি করবেন বুঝতে পারছেন না। গত কয়েকদিনে জগদ্দলে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ব্যাপক বোমাবাজি হয়। বাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানেও। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও আতঙ্ক কমেনি স্থানীয়দের।


রাতে ঘটনাস্থলে পৌছয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, ‘‌একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বোমাবাজি কেন্দ্র করে এলাকায় দুটো গোষ্ঠীর মধ্যেই ঝামেলা হয়। তবে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত শুরু হয়েছে।’‌ এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে যান সাংসদ অর্জুন সিং। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন, পুলিশের মদতেই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে দুষ্কৃতীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার থানা ঘেরাও কর্মসূচিও রয়েছে বিজেপির।

No comments:

Post a Comment

Post Top Ad