সোশ্যাল মিডিয়া নিয়ে ইতিমধ্যেই নতুন গাইডলাইন দিয়েছে কেন্দ্র। আর তাতে সম্মত হয়েছে ফেসবুক। নির্দেশিকা মেনেই একজন অভিযোগ জানানোর আধিকারিক একজন নোডাল আধিকারিক ও চিফ কমপ্লায়েন্স অফিসার নিযুক্ত করেছে সংস্থা। নতুন হিসেবে স্পুর্তি প্রিয়াকে সম্প্রতি নিযুক্ত করেছে ফেসবুক। সংস্থার ওয়েবসাইটে তা জানানো হয়। আসুন জেনে নেই ফেসবুকের কোন কোন কোন দায়িত্ব তিনি সামলাবেন।
জানা গিয়েছে, নবনিযুক্ত এই অফিসারের কাছে ইমেইল মারফত বা ভারতে ফেসবুকের অফিসে নয়াদিল্লির ঠিকানায় পোস্ট মারফত ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সনাক্ত করতে হবে। ১৫ দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের থেকে আসা সমস্ত নির্দেশ শনাক্ত করে তা লাগু করতে হবে নবনিযুক্ত এই অফিসারকে। শুধু তাই নয়, ফেসবুকে আপত্তিকর পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার দায়িত্বও থাকবে তাঁর উপর।
প্রসঙ্গত, কেন্দ্রের আনা নয়া ডিজিটাল নির্দেশিকা যদি কোনো সোশাল মিডিয়া সংস্থা না মানে তবে ব্যবহারকারীদের আপত্তিকর পোস্টের জন্য কোনোরকম আইনি রক্ষাকবচ প্রদান করবে না কেন্দ্র। যদিও একে একে প্রায় সব ডিজিটাল মাধ্যম এই নির্দেশিকা মেনে নিলেও মানছে না টুইটার।

No comments:
Post a Comment