বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় কি তৃণমূলে ফিরছেন ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 11 June 2021

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় কি তৃণমূলে ফিরছেন ?

 


বিগত কয়েকদিনের গেরুয়া শিবিরের অন্দরের কর্মকাণ্ড দেখে অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য সেই প্রশ্নের প্রাসঙ্গিকতা আরো বাড়িয়ে দিল। সৌগত রায় প্রকাশ্যেই বলে দিলেন, তৃণমূল ত্যাগ করলেও শুভেন্দু অধিকারীদের মতো মমতাকে নিয়ে বাজে কথা কখনও বলেননি মুকুল রায়। রাজনৈতিক মহলের ধারণা, মুকুল ফিরতে চাইলে তৃণমূলের রাস্তা যে তাঁর জন্য খোলা, সেটাই আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।


প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল,'মুকুল শুভেন্দুর মতখারাপ নয়। ও বাজে কথা বলে না।' আবার বিধানসভা নির্বাচনে বিজেপিতে কার্যত অফস্ক্রিন ছিলেন মুকুল। প্রচার সেরেছেন নিজের কেন্দ্রতেই। গেরুয়া শিবিরের একাধিক বৈঠকে তিনি অনুপস্থিত থেকেছেন। দিলীপ ঘোষের ডাকা বৈঠকে গরহাজির ছিলেন মুকুল। কিন্তু নিজের সল্টলেকের বাড়িতে অনুগামীদের নিয়ে একাধিক বৈঠকও সেরেছেন। তাঁর সঙ্গে দেখা করেছেন সৌমিত্র খাঁ। এসবের মাঝে আবার হাসপাতালে মুকুলবাবুর অসুস্থ স্ত্রী-কে দেখতে গিয়েছিলেন তৃণমূলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আবার অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু। সব মিলিয়ে মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা উঠছে তুঙ্গে। আর সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন সৌগত রায়।


সৌগতর বক্তব্য তৃণমূলের এই দলত্যাগীরা মূলত দুই শিবিরে বিভক্ত। কেউ কেউ নরমপন্থী, কেউ কেউ চরমপন্থী। এরপরই বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, “শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেখানে মমতাকে নিয়ে প্রকাশ্যেই বাজে কথা বলেছে, সেখানে মুকুল রায় কখনও মমতাকে নিজে কটু কথা বলেননি।” যদিও দলে কে ফিরবে, আর কে ফিরবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad