মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের পর এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়েও অনিশ্চয়তা। - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 June 2021

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের পর এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়েও অনিশ্চয়তা।

 


মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের পর এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়েও অনিশ্চয়তা। আগামী ১১ ই জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে কি না, তা নিয়ে সরকারের সঙ্গে কথা বলে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর। 


এ প্রসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর গুপ্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “যখনই হোক না কেন পরীক্ষা যেভাবে নেওয়া হয়, সেভাবেই নিতে হবে। অন্য যে কোনও ধরনের পদ্ধতিতে পরীক্ষার কথা যদি ওঠে যেমন অনলাইনে বা ওপেন বুক পদ্ধতিতে। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু কোনও পড়ুয়ার মেধাকে যাচাই করা সম্ভব নয়। অবশ্যই দেখতে হবে সর্বভারতীয় স্তরে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অপেক্ষা করার প্রয়োজন হলে তাই করতে হবে।“ 


উল্লেখ্য, একদিকে করোনা আবহে বন্ধ রয়েছে ট্রেন, তার ওপর প্রতি বছর মোট পরীক্ষার্থীর ৪০ শতাংশই আসেন ভিন্ন রাজ্য থেকে। আর এই বছরেও প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী রয়েছে, এই পরিস্থিতিতে তাই কী করা উচিৎ, সরকারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। পাশাপাশি, সর্বভারতীয় স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ যে নিয়ামক সংস্থা আছে তারা পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেদিকেও নজর দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad