জেনে নিন, ভেজানো বাদাম খাওয়ার স্বাস্থ্যগুন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 5 July 2021

জেনে নিন, ভেজানো বাদাম খাওয়ার স্বাস্থ্যগুন




সারাদিনের দৌড়ঝাঁপের শক্তির জোগান দেয় বাদাম। শুধু তাই নয় মধুমেহ রোগীদের জন্য ভেজানো বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী।



অনেকেই ঘুম থেকে ওঠার পর নিয়ম করে ভেজানো বাদাম খেয়ে থাকেন। এই শুকনো ফলটি একাধিক গুণে সমৃদ্ধ। সারাদিনের দৌড়ঝাঁপের শক্তির জোগান দেয় বাদাম। শুধু তাই নয় মধুমেহ রোগীদের জন্য ভেজানো বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। সকালে খালি পেটে ভেজানো বাদাম খাওয়ার নানান উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে--





পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম- খাদ্য তালিকায় বাদাম অন্তর্ভূক্ত করলে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেশিয়ামের মতো উপাদান পাওয়া যায়। 


হজম শক্তি উন্নত করে- অনেকেই কাঁচা বাদাম খেতে ভালোবাসেন। কিন্তু তা না-করে ভেজানো বাদাম খেলে হজম শক্তি উন্নত হয়। বাদাম খাবারের মধ্যে উপস্থিত নানান পুষ্টিকর উপাদান শোষণ করতে সাহায্য করে। এটি এমন এক উৎসেচক উৎপাদনকে ত্বরান্বিত করে, যার ফলে হজম শক্তি উন্নত হয়।


ত্বক ও চুলের জন্য উপকারী


ভিটামিন ই-র উল্লেখযোগ্য উৎস বাদাম। ভিটামিন ই ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। বাদামে উপস্থিত ভিটামিন ই ত্বককে কোমল করে তোলে। ত্বকের জন্য বাদাম তেল অত্যধিক উপযুক্ত। এমনকি চুল ঝরা কমাতেও বাদাম সাহায্য করে থাকে।


মস্তিষ্কের বিকাশের জন্য উপযোগী


একাধিক সমীক্ষায় প্রমাণিত যে, বাদাম খেলে মস্তিষ্কের বিকাশ হয়। এর ফলে স্মৃতি শক্তি বাড়ে। তাই ছাত্র-ছাত্রীদের ভেজানো বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad