তন্দুরি পমফ্রেট
উপকরণ
২.৫ টেবিলচামচ আদা-রসুন বাটা
৫ চাচামচ পাতিলেবুর রস
১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
১/৫ চাচামচ নুন
৪ টি মাঝারি আকারের গোটা পমফ্রেট মাছ, দু পিঠ চিরে চিরে নিতে হবে
১/৫ চাচামচ জিরে গুঁড়ো
১/৪ চাচামচ কসুরি মেথির গুঁড়ো
১/৪ চাচামচ গরমমশলার গুঁড়ো
৩২০গ্রাম জল ঝরিয়ে ভালো করে ফেটানো দই
২.৫ টেবিলচামচ সরষের তেল
পদ্ধতি
একটি পাত্রে আদা রসুন বাটা, পাতিলেবুর রস ও লঙ্কাগুঁড়ো, এই তিনটির অর্ধেক অংশ স্বাদ মতো নুন দিয়ে মেশান ও মাছগুলির গায়ে ভালো করে লাগিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
আর একটি পাত্রে বাকি আদা-রসুনবাটা, পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, নুন, দই ও সরষের তেল দিন।
এই মিশ্রণটি এবার পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে একঘণ্টা ফ্রিজে রেখে দিন।
তন্দুর উনুনে মাছ রোস্ট করুন যতক্ষণ না বেশ নরম হচ্ছে।
আভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে ৪ মিনিট রোস্ট করুন।
তারপর ২ রেখে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে আরও ৩ মিনিট রোস্ট করুন।
কাঁচা পেঁয়াজ ও পুদিনার চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment